সম্পাদকীয়
বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন-এর যৌথ মুখপত্র হচ্ছে “আন্দোলন”। ’৮০ দশকে সংগঠনদ্বয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই এই মুখপত্রটি বুলেটিন আকারে প্রকাশিত হয়ে আসছে। বিভিন্ন প্রতিকূল পরিবেশ-পরিস্থিতি মোকাবেলা করে অল্প সময়ের জন্য বিরতি দিয়ে হলেও বুলেটিন তার ধারাবাহিকতা রক্ষা করে আসছে। এবারও কোভিড-১৯ পরিস্থিতিতে মুখপত্রটি প্রিন্ট আকারে প্রকাশের সংকটে পড়েছে। সর্বশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে জানুয়ারি ২০২০ এ। পরবর্তী সংখ্যাটি এপ্রিল ’২০-এ প্রকাশের প্রক্রিয়া শুরু হলেও করোনা পরিস্থিতির কারণে প্রকাশ করা যায়নি। করোনা পরিস্থিতির প্রেক্ষিতে সংগঠনদ্বয় ও তার জোট নয়াগণতান্ত্রিক গণমোর্চার পক্ষ থেকে করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে বিভিন্ন বক্তব্য-বিবৃতি-টকশো ফেসবুকের মাধ্যমে প্রকাশ করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ধারণা করা যাচ্ছে করোনা পরিস্থিতি সহজেই কেটে যাবার নয়। করোনা পরিস্থিতিতে সম্পাদনা বোর্ড “আন্দোলন” বুলেটিনটি অনলাইনে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। এ পরিস্থিতিতে আন্দোলন বুলেটিন প্রিন্ট আকারে প্রকাশ করা যাচ্ছে না। এখন থেকে গেটআপ-মেকআপ বিহীন অল্প পরিসরে হলেও “আন্দোলন ওয়েবসাইট”-এ বুলেটিনটি প্রকাশ করা হবে নতুন ক্রমিক নং দিয়ে। এখন থেকে অল্প সময় পর বা কিছু বিরতি দিয়ে হলেও বুলেটিনটি প্রকাশ করা হবে। প্রথম সংখ্যাটি রাষ্ট্রায়াত্ত ২৬টি পাটকল বন্ধের সরকারি গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এবং আন্দোলরত পাটকল শ্রমিক ও গার্মেন্টস শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে বুলেটিন তার যাত্রা শুরু করছে। সকল কর্মী-সহানুভূতিশীল, সমর্থক, জনগণ এবং আগ্রহী পাঠকদেরকে অনলাইনে আন্দোলন বুলেটিন পড়ার ও মতামত জানানোর আহবান জানানো হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

আরও খবর
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ
- শুক্র